কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত অবস্থায় রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় বিজিবি এক হাবিলদার, দুই বিজিবি সদস্য ও একজন আনসার সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।বুধবার (১৪ মে) দিবাগত রাত ১ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে এই বজ্রপাতের ঘটনা ঘটে।নিহত বিজিবি সদস্য রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি। আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।এ তথ্য নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ।বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ এলাকার কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে টহল দিচ্ছিলে একদল বিজিবি সদস্য। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে এক আনসার ও চার বিজিবির সদস্য গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়।আহতদের মধ্যে গুরুতর দুজন বিজিবি সদস্যকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। বাকি দুজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতে ঘটনায় এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আরও দুজন বিজিবি সদস্যের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সীমান্তে টহল দেয়ার সময় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। আরও চারজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পৈত্রিক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই
পৈত্রিক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।এ ঘটনায় বৃহস্পতিবার Read more

রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’

ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী Read more

ঢাকার ৩ স্থানে আজও শিক্ষার্থীদের অবরোধ
ঢাকার ৩ স্থানে আজও শিক্ষার্থীদের অবরোধ

ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) অবরোধ কর্মসূচি পালন করছেন Read more

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার
মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত Read more

নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব
নতুন ১৪টি তেল ও গ্যাসের খনি পেল সৌদি আরব

তেল ও গ্যাসের আরও ১৪টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি Read more

চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁদপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন