ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে ত্রাণ সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি নৌবহর দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা দিতে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। বুধবার সকালে গাজাগামী এই নৌ কাফেলায় হামলা চালানো হলে আতঙ্কিত হয়ে পড়েন মানবাধিকার কর্মীরা। তবে তার পরও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, তাদের যাত্রা গাজা অভিমুখে অব্যাহত থাকবে।এই নৌযাত্রার পেছনে রয়েছে গাজার মানুষের জন্য বহন করা খাদ্য আর চিকিৎসাসামগ্রী। কিন্তু ফ্লোটিলার সদস্যরা বলছেন, তাদের পথ রীতিমতো আগুনঝরা হয়ে উঠেছে। ড্রোনের হামলা, অজানা বিস্ফোরণ, নৌকার ওপর আছড়ে পড়া অজ্ঞাত বস্তু—সব মিলিয়ে ভয় আর আতঙ্কের অভিযানে পরিণত হয়েছে। গ্রিসের কাছে ভেসে থাকার সময় মাঝরাতে তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান, ভিডিওতে ধরা পড়ে আগুন আর ধোঁয়া। তারপরও সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা আবারও যাত্রা শুরু করেন।একাধিক দেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা এরই মধ্যে যোগ দিয়েছেন এই বহরে। পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক স্টারচেভস্কি বলেন, ১০টি জাহাজের ওপর মোট ১৩ বার হামলা চালানো হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি জাহাজ; কিন্তু তবুও থেমে যায়নি কাফেলাটি। যেন বারবার আঘাতের পরও উঠে দাঁড়িয়ে পথ চলছে এটি। বিভিন্ন দেশ থেকে রওনা দেওয়া মানবাধিকার কর্মীদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সবার।এমন পরিস্থিতিতে ইতালি এবার নড়েচড়ে বসেছে। বুধবার সকালে হামলার খবরে তারা সিদ্ধান্ত নিয়েছে, জাহাজে থাকা নিজ দেশের নাগরিকদের সহায়তায় তাদের সঙ্গে একটি রণতরী পাঠাতে। সে উদ্দেশ্যেই যুদ্ধজাহাজ ফ্রিগেট ফ্যাসান পাঠানো হয়েছে ফ্লোটিলার সঙ্গে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ড্রোন হামলার নেপথ্যের শক্তি এখনো অজানা। তবে ইতালীয় নৌবাহিনী এই অঞ্চলে নিজেদের অবস্থান জোরালো করে নজরদারি চালাবে। পাশাপাশি, ইসরায়েলের কাছে তারা স্পষ্ট দাবি জানিয়েছে—ফ্লোটিলার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে, জাহাজে দৌড়ঝাঁপ করছে মানবাধিকার কর্মীরা। কিন্তু সব প্রতিকূলতাকে মোকাবিলা করেও তাদর মুখে ছিল দৃঢ়তা, আর কণ্ঠে ছিল প্রতিজ্ঞা, ‘আমরা থামব না।’ মানুষের জন্য মানুষের এই মানবিক সহায়তার যাত্রাটি কীভাবে শেষ হবে, এটি কি তার গন্তব্যে ঠিকভাবে পৌঁছাতে পারে কি না, সেটি এখনো অজানা। কিন্তু সমুদ্রের বুক চিরে যে মানবিক সহায়তার বহর এগিয়ে চলেছে, তা এবার যেন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি

সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। Read more

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম
আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে। এনসিপি সরকারি দল Read more

৩৯ বছর বুখারি শরিফ পড়ানো মাওলানা মাহবুবুল হক কাসেমী মারা গেছেন
৩৯ বছর বুখারি শরিফ পড়ানো মাওলানা মাহবুবুল হক কাসেমী মারা গেছেন

জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুল হক কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার Read more

কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক
কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক

হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক।ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্বে ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে কেন হঠাৎ পদত্যাহ করলেন তিনি। Read more

পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া Read more

‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’
‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’

ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনের জন্য শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন