নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার পর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া বাজারে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।ওয়ালিয়া ইউনিয়ন জামায়াতের ৬নং ওয়ার্ড সভাপতি সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, উপজেলা সহকারী সেক্রেটারি মো. মহসিন আলম, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কামরুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।এসময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ইসলামী আইন ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের
মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ Read more

বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দুই দেশের শীর্ষ Read more

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক Read more

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল Read more

ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস
ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রোববার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন