যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের ডানপন্থি ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স দাবি করেন, ম্যাক্রোঁর স্ত্রী পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন। তিনি তার দাবি বিভিন্ন জায়গায় প্রচার করতে থাকেন। এরপর তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রী।সংবাদমাধ্যম বিবিসির ‘ফেম আন্ডার ফায়ার’ পডকাস্টে ম্যাক্রোঁ দম্পতির আইনজীবী টম ক্লেয়ার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্রিজিত ম্যাক্রোঁ যখন জানতে পারেন তাকে পুরুষ হিসেবে অভিহিত করা হচ্ছে এ নিয়ে তিনি ব্যথিত হন। এছাড়া এসব দাবি প্রেসিডেন্টকে তার কাজ থেকেও বিচ্যুত করছে।এ আইনজীবী জানান, “আমি এটা বলতে চাই না যে এটি তাকে তার কাজ থেকে বিচ্যুত করেছে। তবে যেকোনো মানুষের মতো, যিনি কর্মজীবন এবং পারিবারিক জীবন দুটোই সামলাচ্ছেন, যখন তার পরিবার আক্রমণের শিকার হয়, তখন তা তাকে দুর্বল করে দেয়। তিনি একটি দেশের প্রেসিডেন্ট বলে যে এর থেকে মুক্ত, এমনটা নয়।”কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া হবে সেটি এখন জানাতে চাননি এ আইনজীবী। তবে মার্কিন ইনফ্লুয়েন্সারের দাবি যে মিথ্যা সেটি তারা প্রমাণ করবে বলে জানান তিনি।ম্যাক্রোঁ দম্পতিকে এ ধরনের প্রমাণ দিতে হচ্ছে যা ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন তিনি। তা সত্ত্বেও সত্য প্রমাণে ব্রিজিত ম্যাক্রোঁ সব করতে প্রস্তুত।তিনি জানান, “সত্য প্রমাণে তাকে একটি অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু ব্রিজিত প্রস্তুত। সত্য প্রমাণে যা করার দরকার তিনি তার সবই করবেন। এসব মিথ্যা দাবিকে মিথ্যা হিসেবে প্রমাণে যদি অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়-ও, তিনি প্রস্তুত।”বিবিসির উপস্থাপক এ আইনজীবীকে প্রশ্ন করেন, ব্রিজিত ম্যাক্রোঁ কি তার গর্ভকালীন সময়ের ও সন্তানদের বড় করার ছবি প্রমাণ হিসেবে দেবেন কি না। জবাবে তিনি বলেন, আদালতের যেখানে প্রয়োজন হবে সেখানে দেবেন। এ ধরনের প্রমাণ তাদের কাছে আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন
আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক Read more

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক Read more

মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১

মাগুরা সদরের নড়িহাটি এবং হাজিপুর গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনা চলে আসছিলো। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে Read more

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা। এবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলা Read more

শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের Read more

দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুমহালের ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৮টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন