টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সাথে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে মিষ্টির দোকানসহ ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। রবিবার (০৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে পরিলক্ষিত হয়, মিষ্টির বক্সের ওজন বেশি দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং দইয়ে পরিমাণে কম দেওয়া হচ্ছিল। এছাড়াও দোকানের পরিবেশ ছিল অনেকটাই অস্বাস্থ্যকর।এমন অনিয়মের অভিযোগে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা, বিনিময় হোটেলকে ৫ হাজার টাকা, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা, নিমন্ত্রণ হোটেলকে ৫ হাজার ও অন্য একটি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবহার অনুপযোগী মিষ্টির কিছু বক্স ধ্বংস করা হয়।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে) Read more

গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ
গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। প্রায় ১৮ মাস Read more

৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা
৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। তিন ঘণ্টায় Read more

ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ
ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ

দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলসমর্থিত ও স্বতন্ত্র মিলিয়ে Read more

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে হামের Read more

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন