মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১.২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধার উন্নয়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় জনগণ এ প্রকল্পের সুফল ভোগ করবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজের পূর্ব পাশ থেকে মোতার জাহান বাড়ির দক্ষিণ পাশ পর্যন্ত খাল পুনঃখনন করা হবে।তিনি আরও জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ৪৬ লাখ ৩৯ হাজার ২৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল
২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইলের একটি গুরুত্বপূর্ণ ফিচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এতদিন ব্যবহারকারীরা Read more

গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি Read more

ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ
ভাঙা সাকোতে দুর্ভোগ বাঁশখালী-পেকুয়ার ৩০ হাজার মানুষ

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

খুলনায় সংবাদ সম্মেলনের ডাক এনসিপির
খুলনায় সংবাদ সম্মেলনের ডাক এনসিপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনের Read more

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া
ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন