গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।হামলার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এরই মধ্যে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির একটি সমাবেশে হামলার অভিযোগ ওঠে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপির কয়েকজন কর্মী আহত হন বলেও দাবি করা হয়।পরে বিকাল পৌনে ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এনসিপির গাড়িবহরে আবারও হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি
গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি

প্রথম দেখায় কারও মনে হবে, ভারী বৃষ্টি বা নদীর জোয়ারে সড়কটি পানিতে ডুবে গেছে। কিন্তু বাস্তবে প্রায় ১২ মাসই সড়কটিতে Read more

সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন
সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় ৩ Read more

সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার Read more

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম Read more

সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের
সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের

ছোট লক্ষ্যও কঠিন করে তুলেছিল টপ অর্ডার ব্যর্থতা। তবে নিচের সারির ব্যাটার সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে Read more

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন