ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে বৃহস্পতিবার রাতে পা রাখেন ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা ২৫০ জনেরও বেশি মানুষ। তারা নিজেদের বাইবেলের মানাশে গোত্রের বংশধর বলে দাবি করেন। ইসরাইল সরকারের একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের এখানে আনা হয়েছে।রাত ১০টার দিকে দীর্ঘ ফ্লাইটের ক্লান্তি নিয়ে তারা টার্মিনাল ওয়ানে প্রবেশ করেন। নীল-সাদা বেলুনের তোরণ পেরিয়ে লাল গালিচায় হেঁটে আসেন তারা। স্পিকারে বাজছিল ‘ওসেহ শালোম’ গান। স্বজনেরা ছোট ইসরাইলি পতাকা নাড়িয়ে তাদের স্বাগত জানান।গত নভেম্বরে ইসরাইল সরকার মিজোরাম ও মণিপুর থেকে এই সম্প্রদায়ের হাজার হাজার সদস্যকে দেশে আনার সিদ্ধান্ত নেয়। ২০৩০ সালের মধ্যে বাকি ৬,০০০ সদস্যকে ইসরাইলে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন উইংস অব ডন’। ২০২৬ সালজুড়ে ১,২০০ জনকে ইসরাইলে আনার পরিকল্পনা রয়েছে এবং আগামী দুই সপ্তাহে আরও দুটি ফ্লাইট আসার কথা রয়েছে।শাভেই ইসরাইল সংস্থাটি এই অভিবাসন প্রক্রিয়ায় সাহায্য করছে। সংস্থাটি জানায়, ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ বনেই মেনাশে ইসরাইলে এসেছেন। এখনো প্রায় ৭,০০০ জন ভারতে রয়েছেন।বিমানবন্দরে অনেকের সঙ্গে বহু বছর পর প্রিয়জনের দেখা হয়। অনেকের চোখে তখন আনন্দের অশ্রু। ২০০৬ সালে ইসরাইলে আসা ৭১ বছর বয়সী দাগান জোলাত তার পুরনো প্রতিবেশীকে জড়িয়ে ধরে বলেন, ‘এই মানুষটি আমার ভাইয়ের মতো, নয় বছর তাকে দেখিনি।’অভিবাসন মন্ত্রী ওফির সোফার বিমানবন্দরে নতুনদের স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত।’ তিনি আরও বলেন, ‘এটি এমন একটি অভিযানের শুরু যা পুরো সম্প্রদায়কে অভিবাসনের সুযোগ দেবে, বছরে ১,২০০ জন।’নতুন আসা সদস্যদের প্রথমে নাজারেথ সংলগ্ন উত্তরের শহর নফ হাগালিলের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হবে। সেখানে আগে থেকেই বনেই মেনাশে সম্প্রদায়ের অনেকে বসবাস করছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

দুবাই না করে দিলেও আইপিএল আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড
দুবাই না করে দিলেও আইপিএল আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড

পাক-ভারত চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড Read more

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত Read more

আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা
আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে জুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে ১-০ ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৫ ম্যাচে Read more

ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার

মোংলা শহরে কিশোরী (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড় নিতে শুরু করেছে। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন