পাক-ভারত চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গার্ডিয়ানদ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত যদি ঘরোয়া পরিস্থিতির কারণে আইপিএল চালিয়ে যেতে না পারে, তবে ইংল্যান্ডে আয়োজন করা যেতে পারে টুর্নামেন্টের বাকি অংশ। সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস।উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএলের ১৮তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠিয়ে দেয়ায় এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।প্রসঙ্গত, এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত প্রতিক্রিয়া দেখালে দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর জেরেই একসঙ্গে স্থগিত হয়েছে পাকিস্তানের পিএসএল ও ভারতের আইপিএল।আইপিএলের এবারের আসরে এখনো বাকি রয়েছে ১৬টি ম্যাচ, আর পিএসএলের বাকি ৮টি। বিসিসিআই আপাতত সব দলকে বাড়ি ফিরে যেতে বলেছে এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভারত ত্যাগ করেছেন।২০২১ সালেও ইসিবি একই ধরনের প্রস্তাব দিয়েছিল, তবে তখন আইপিএল শেষ পর্যন্ত আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। যদিও ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আইপিএল আয়োজন নিয়ে কোনও সক্রিয় আলোচনা নেই, তবে তারা প্রস্তুত আছে প্রয়োজনে সহায়তা দিতে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট
চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট

কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়িতে ঢুকে আব্দুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ঘর থেকে লুট করে Read more

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের Read more

সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫
সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ Read more

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন ২টি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে Read more

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির Read more

বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি
বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি

জামালপুরের বকশীগঞ্জে ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তারা বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন