ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।অন্যদিকে সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপমাত্রার ক্ষেত্রে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলায় উৎসবমূখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা Read more

দেশে প্রথমবার চালু হলো ‘গুগল পে’
দেশে প্রথমবার চালু হলো ‘গুগল পে’

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু Read more

যশোরে মুদি দোকানে ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি!
যশোরে মুদি দোকানে ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি!

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ঝাউদিয়া বাজারে জিয়াউর রহমান জিয়ার মুদি দোকানে বাড়তি দামে অকটেন-পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। যেখানে ফিলিং স্টেশনে Read more

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ক্যাম্প ইনচার্জ গ্রেপ্তার
নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ক্যাম্প ইনচার্জ গ্রেপ্তার

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্প ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিনকে Read more

আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল
আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল

সৌদি আরবের মক্কার কাকিয়া ফুটবল গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৪–১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিজয় দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন