ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্প ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিনকে সাময়িক বহিষ্কারের পর গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, চোর সন্দেহে তাকে প্রথমে গ্রামবাসী নির্মমভাবে নির্যাতন করে এবং পরে ফাঁড়িতে নিয়ে আরও অমানবিক নির্যাতন চালানো হয়।  নিহত আব্দুল্লাহ (২৭) বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে।জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনার সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর সকালে সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে মাস্ক পরিহিত অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন তাকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভয়াবহ নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। কিন্তু পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে নেওয়ার পরও নির্যাতন চলতে থাকে।পরিবারের দাবি, তার হাতের নখ উপড়ে ফেলা হয়, কপালের চামড়া ছুলে দেওয়া হয়।সূত্রে জানা যায়, নবীনগর থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত না করেই তাকে ৪ দিন ফাঁড়িতে আটকে রাখা হয় এবং বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাবু (রাব্বি) ও মাসুদ রানা নামে ২ জনকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানো হলেও আব্দুল্লাহকে গোপনে ফাঁড়িতেই আটকে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল্লাহর মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন, তবি মিয়া, আলামিন, আয়নাল হকসহ ৪ জনের নাম উল্লেখ করে আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সম্মিলিতভাবে আব্দুল্লাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন।আব্দুল্লাহর মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে আজ ২৯ সেপ্টেম্বর সকালে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে। উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং সেনা মোতায়েন করে।এদিকে ঘটনার পর পুলিশ সুপার এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এরপর আজ সোমবার দুপুর ৩টায় সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় ক্যাম্প ইনচার্জকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় ইনচার্জ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।পুলিশ সুপার এহতেশামুল গণমাধ্যমকে বলেন, ওই যুবককে ক্যাম্পে অবৈধভাবে আটক রাখা হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল বলে আমরা মনে করছি। বিভিন্ন সময় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। পুলিশ সদস্যের এই অপরাধ পরিষ্কার-পরিচ্ছন্ন অপরাধ বলেই মনে করছি। এই পুলিশ সদস্য পুলিশ বিভাগের কোনো সুবিধা পাবে না। অপরাধী অপরাধীই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

লোকসংগীত, বিশেষ করে লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ Read more

বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার
বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার

ঢাকার উদ্দেশে যাত্রা করার জন্য যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর বিদায় ক্ষণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে তারেক রহমানকে ছেড়ে Read more

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম
ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী, এই হামলার সম্ভাব্য Read more

মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে Read more

জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ
জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ

আশাবাদ ব্যক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে। এজন্য রাজনৈতিক দলগুলোর Read more

জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ
জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ

ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির এক মহাযজ্ঞে নেমেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন