বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জনপ্রিয় সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে দলটির। এই লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি মামলায় আদালত থেকে তিনি খালাসও পান।সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেয়া মহিউদ্দিন রনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি তার জনপ্রিয় সামাজিক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে পরিচিত মুখ। নতুন রাজনৈতিক এই প্ল্যাটফর্মে তাদের অন্তর্ভুক্তি এনসিপিকে আরও চাঙা করবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে যে কৌশল
ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে যে কৌশল

স্বপ্ন নিয়ে আমাদের কৌতূহল দীর্ঘদিনের। কোথা থেকে আসে, কেন আমরা স্বপ্ন দেখি, এর অর্থই বা কী- এই প্রশ্নগুলোর উত্তর মানুষ Read more

পলিথিনের ঘরে বৃদ্ধা, সংবাদ প্রকাশের পর যা সহযোগিতা মিলল?
পলিথিনের ঘরে বৃদ্ধা, সংবাদ প্রকাশের পর যা সহযোগিতা মিলল?

“পলিথিনের ঘরে বৃদ্ধা, একটি ঘরের জন্য দরকার ৫০ হাজার টাকা”—এই শিরোনামে গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রিয় অনলাইন সময়ের কণ্ঠস্বর-এ Read more

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ-উজ্জামানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের Read more

খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: কর্মসংস্থান উপদেষ্টা
খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: কর্মসংস্থান উপদেষ্টা

বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক Read more

‘স্যার আপনাকে ৫ বছর চাই’
‘স্যার আপনাকে ৫ বছর চাই’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ৩ Read more

দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ
দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন