বরগুনায় অতিরিক্ত পেট্রল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি। পুড়ে যাওয়া মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বরগুনা সদর উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘বরগুনা ট্রেডার্স’ নামে একটি জ্বালানি বিক্রয় প্রতিষ্ঠানে এক মোটরসাইকেল চালক পেট্রল নিতে আসেন। জ্বালানি নেওয়ার সময় ট্যাংক উপচে অতিরিক্ত পেট্রল নিচে পড়ে যায়। ওই পেট্রল মোটরসাইকেলের প্লাগে লেগে যাওয়ায় আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি তেলের ড্রামেও। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়রা দ্রুত ‘ফায়ার এক্সটিংগুইশার’ (অগ্নি নির্বাপক যন্ত্র) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক।জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানটির মালিক উজ্জ্বল হোসেন জানান, নিয়মিতভাবে যানবাহনে জ্বালানি সরবরাহ চলছিল। কিন্তু অতিরিক্ত পেট্রল নেওয়ার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। পরে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করা হয়েছে।বরগুনা সদর থানার এএসআই মো. মনজুরুল ইসলাম জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ Read more

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারকানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।শনিবার (৪ এপ্রিল) Read more

সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিরাজদিখান উপজেলা শাখার ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আমিন শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি Read more

দেবীগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার
দেবীগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে আক্তার হোসেন নিউটন নামে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। নিউটন পৌরশহরের মুন্সিপাড়া এলাকার মৃত আলাবকসের Read more

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব
এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব

এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন