মেহেরপুরে নকলসহ ধরা পড়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এসময় কক্ষ-পরিদর্শকের দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা যায়, কেন্দ্রের প্রত্যেকটি কক্ষে সিসিটিভি ফুটেজ দেখে মনিটরিং করার সময় নকল করার দৃশ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচার হয়। তিনি ওই কক্ষে প্রবেশ করে দেখেন বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রের মধ্যে নকল গুঁজে রেখেছেন পরীক্ষার্থী। তিনি ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। বহিষ্কৃত পরীক্ষার্থী হচ্ছে বিপিএন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস।এ সময় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা তিন শিক্ষককেও অব্যাহতি দেন মেহেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুকুল ইসলাম।দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন তেঁতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান বশরি, মিলন হোসেন ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা নাসরিন। বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
