ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে সামনে রেখে রায়পুরে বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতই এগিয়ে আসছে, এ অঞ্চলের পশুর হাটে ততই বাড়ছে ক্রেতাদের ঢল। সাধারণ ক্রেতাদের পাশাপাশি হাটে ভীড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা-বিক্রেতারা। হাটে এবার ভারতীয় গরু না থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রেতা ও খামারিরা। দাম একটু সহনীয় হলেও পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও।সরেজমিনে (০৩ জুন) কয়েকটি হাটে গিয়ে দেখা গেছে, কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে-ফিরছেন, সাধ্যের মধ্যে তাদের পছন্দের গরু কেনার জন্য। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরছেন পছন্দ মতো কোরবানির গরু কিনে। কেউ কেউ আবার অপেক্ষা করছেন শেষ মুহূর্তের জন্য।হাটে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, হাটে পছন্দের গরুর অভাব নেই। তারা তাদের সাধ্যের মধ্যে ভালো ষাঁড় গরু কিনতে পারছেন।উপজেলার হায়দারগঞ্জ বাজার গরু হাটের ইজারাদার ইসমাইল হাওলাদার জানান, হাটে ৭০-৯০ হাজার থেকে দেড় থেকে ২ লাখ টাকা দামের অনেক বড় বড় গরু এসেছে। ক্রেতাদের পছন্দ ৭০ থেকে ৯০ হাজার টাকা দামের গরু কিনছেন। এবার ছাগলের চাহিদাও ভালো।এ দিকে উপজেলার প্রায় সব হাটে কোরবানির পশু বেচাকেনা চলছে। রায়পুর উপজেলা শহরের নতুন বাজার, বাসাবাড়ি বাজার, মোল্লার হাট, মীরগঞ্জ খাসের হাট ও হায়দারগঞ্জ বাজারে বেচাকেনা হচ্ছে সবচেয়ে বেশি।হাটে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামউদ্দিন ভূঁইয়ার সাথে কথা বললে তিনি বলেন, ‘বাহিরাগত ব্যবসায়ীদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাজারে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বাজারের ভেতরে আনসার চৌকিদারের পাহারা রয়েছে, যাতে করে কোন প্রকার সমস্যা না হয়। এবং ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার সকাল Read more

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি
সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি

সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (NCM)। মঙ্গলবার ভোররাত Read more

বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা
বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। চাল কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন