ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে উড়িয়ে দিল স্পেনবুলগেরিয়ার মাঠে খেলতে গিয়েও কোনো চাপে পড়েনি স্পেন। বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এদিন  শুরু থেকেই বলের দখল, খেলা নিয়ন্ত্রণ—সবই ছিল ‘লা রোহা’দের হাতে। ৭৮ শতাংশ বলের দখলে থাকা স্পেন ম্যাচজুড়ে নিয়েছে ২৪টি শট। বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। প্রথমার্ধেই স্প্যানিশরা যা করার করে ফেলে। ম্যাচের মাত্র ৫ মিনিটেই গোল করেন মিকেল ওয়ারজাবাল। এরপর চেলসির কুকুরেলার ব্যবধান দ্বিগুন করেন। তৃতীয় গোলটি আসে ৩৮ মিনিটে, মিকেল মারিনোর পা থেকে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি স্পেন।২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের স্পেনের প্রথম ম্যাচ ছিল এটি। ফলে সহজ জয়ে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের মিশন দারুণভাবেই করল দে লা ফুয়েন্তের দল।লিচেনস্টাইনের জালে বেলজিয়ামের ছয় গোল‘জে’ গ্রুপে লিচেনস্টাইনের বিপক্ষে বেলজিয়াম যেন ধ্বংসযজ্ঞই চালিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা ম্যাচে ৬-০ গোলের জয় তুলে নেয় তারা। ইউরি টিলেম্যানস জোড়া গোল করেন, অন্যদিকে একটি করে গোল করেন ডি কুইপার, থিয়েট, ডি ব্রুইনে ও ফোরফানা।বেলজিয়ামের নতুন কোচ জুডি গার্সিয়ার অধীনে এটিই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। শুরুটা যেমন হলো, সেটি ভবিষ্যতের জন্য দারুণ আশার বার্তা।স্লোভাকিয়ার কাছে থেমে গেল জার্মানির দৌড়বিশ্বকাপ বাছাইয়ে বড় দলগুলো সাধারণত খুব একটা হোঁচট খায় না। তবে জার্মানি সেদিকে ব্যতিক্রম হলো। র‍্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা স্লোভাকিয়ার কাছে তারা হেরে গেছে ২-০ ব্যবধানে।জার্মানি ম্যাচে দারুণভাবে আক্রমণ করেছে, সুযোগও তৈরি করেছে। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো স্লোভাকিয়ার হয়ে প্রথমার্ধেই গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্রেলেক।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল

অনেকেই আছেন যারা শত চেষ্টা করেও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বিছানায় লম্বা সময় শুয়ে থাকলেও ঘুম আসে না, অথবা Read more

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ
বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (৭ জানুয়ারি) Read more

কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৬ জনের কারাদণ্ড
কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৬ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও Read more

শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম

জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয় এ Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

জুবায়েদ হত্যার বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল
জুবায়েদ হত্যার বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল

আদালতে তোলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্তদের। এ সময় জুবায়েদ হত্যার দ্রুত বিচার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন