চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট-খাগড়াছড়ি গাড়ি স্টেশন এলাকায় নির্মল ত্রিপুরা (২২) ও তার সহযোগীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একটি সংঘবদ্ধ চক্র। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।গ্রেফতারকৃতরা হলেন, আলতাফ হোসেন মানিক, নুর আলম ও এনামুল হক নিলয়। তারা সবাই মিরসরাই উপজেলার বাসিন্দা।এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার Read more

কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ Read more

ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা

ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইলন মাস্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা Read more

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক
ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত Read more

বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক
বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক

বান্ধবীকে নিয়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ফাহিম (২১) নামে এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) Read more

টিভিতে আজকের খেলা (১৭ জুলাই)
টিভিতে আজকের খেলা (১৭ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ আবার ভুটানের মুখোমুখি বাংলাদেশ। জিএসএলে রয়েছে রংপুর রাইডার্সের ম্যাচ। চলুন এক নজরে দেখে নেয়া যাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন