বান্ধবীকে নিয়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ফাহিম (২১) নামে এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাকপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ফাহিম ও তাহসিন সাদিকা (১৭) নামে এক তরুণী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মো. ওসমান গণির মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অতিরিক্ত গতিতে চলা মোটরসাইকেলটি ডাকপাড়া এলাকার একটি কালভার্টে উঠতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়কে ছিটকে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আহত ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।আহত তাহসিন সাদিকা বলেন, ‘আমরা ঘুরতে পারকি সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিলাম। ডাকপাড়া এলাকায় হঠাৎ মোটরসাইকেলটি কালভার্টের ওপর লাফিয়ে উঠে যায়। এরপর কী হয়েছে, কিছু মনে নেই।’প্রত্যক্ষদর্শী মো. জিসান জানান, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় আমি নিজেই তাকে চমেক হাসপাতালে নিয়ে যাই।’ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। ঘটনাস্থল কর্ণফুলী থানার আওতাধীন হওয়ায় তাদেরকেও বিষয়টি জানানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

গেল দুই মাস ধরে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন Read more

ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত
ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত

ওভাল টেস্টের শেষ দিন ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রানের। অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। আপাত দৃষ্টিতে দেখতে Read more

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

টানা ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে বিএনপি থেকে Read more

সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক
সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে খাগড়াছড়ির সাথে সকল প্রকার Read more

বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের
বড় জয়ে ওয়ানডে সিরিজও লঙ্কানদের

শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন