১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে একথা জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, দুই থেকে তিন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং কেনা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এছাড়া বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশকিছু সিদ্ধান্ত জানিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে Read more

অবশেষে সরিয়ে দেওয়া হলো বিতর্কিত তিন মাদক কর্মকর্তাকে
অবশেষে সরিয়ে দেওয়া হলো বিতর্কিত তিন মাদক কর্মকর্তাকে

মাদক নিয়ন্ত্রণ নয়, বরং নিরীহ মানুষকে ভয়ভীতি, ফাঁদ ও ঘুষ বাণিজ্যের নির্মম এক কারখানায় পরিণত হয়েছিল কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Read more

নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ
নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির Read more

ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের

পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন