আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলে ইরানের খেলা নিয়ে ক্রমশ জটিলতা তৈরি হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এক প্রস্তাব নিয়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে এবার যেন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাওলো জাম্পোল্লি প্রস্তাব দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় যেন ইতালিকে সুযোগ দেয় ফিফা।এই প্রস্তাবটি তিনি জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং খোদ মার্কিন প্রেসিডেন্টকেও। জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দলের বিশ্বকাপে থাকা উচিত, বিশেষ করে প্লে-অফে বাদ পড়ার পর।জাম্পোল্লি জানান, তিনি বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার জন‍্য ট্রাম্প ও (ফিফা সভাপতি জিয়ান্নি) ইনফান্তিনোকে বলেছেন।তবে এই প্রস্তাব ঘিরে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি কেবল ফুটবল নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।প্রসঙ্গত, ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব‍্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিন্যান্সিয়াল টাইমস নিজেদের প্রতিবেদনে বলেছে, মেলোনির সঙ্গে সম্পর্ক মেরামতের লক্ষ‍্যে এ উদ‍্যোগ নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের জন্য বহুল পরিচিত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ Read more

সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে Read more

ক্ষুধার কাছে হার, গাজায় নিভে গেল আরও ৬ প্রাণ
ক্ষুধার কাছে হার, গাজায় নিভে গেল আরও ৬ প্রাণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে ভুগে আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে। শনিবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য Read more

ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি
ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে Read more

সোহাগ হত্যাসহ সাম্প্রতিক খুনের প্রতিবাদে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ
সোহাগ হত্যাসহ সাম্প্রতিক খুনের প্রতিবাদে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১২ জুলাই) Read more

আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ
আ.লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ বলেছেন, আমাদের অনেক ভুল ছিল। ভুল ছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন