একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের জন্য বহুল পরিচিত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই ফিচারের অধীনে ব্যবহারকারী এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সহজেই প্রবেশ করতে পারবেন। এতে ব্যক্তিগত ও পেশাগত কাজে আলাদাভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সুবিধাভোগী হবেন।হোয়াটসঅ্যাপ বহুল পরিচিত প্ল্যাটফর্ম হলেও একইফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ না থাকায় ব্যবহারকারীকে আলাদা ফোন, ট্যাবলয়েড কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করতে হয়। এতে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ততার জন্য অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো তথ্য থেকে বঞ্চিত হতে হয় বা কোনো বার্তা এলে তাতে তাৎক্ষণিক সাড়া দেয়া সম্ভব হয় না। তবে ডুয়েল অ্যাকাউন্ট ফিচার চালু হলে এসব সমস্যা থাকবে না।তথ্য-প্রযুক্তিবিষয়ক পরামর্শ প্রদানকারী প্ল্যাটফর্ম গেজেটসনাউ’র প্রতিবেদন অনুযায়ী হোয়াটসঅ্যাপ জানিয়েছে, একইফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আলাদা দুটি ফোন নম্বরের প্রয়োজন হবে। এ জন্য ফোনে মাল্টি সিম বা ই-সিম ব্যবহারের সুবিধাও থাকা দরকার।এদিকে নতুন অ্যাকাউন্ট সেটআপ করার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যু থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে দ্বিতীয় ফোন নম্বর যুক্ত করতে হবে। দ্বিতীয় ফোন নম্বর দেয়ার পর তাতে এসএমএস বা ফোনের মাধ্যমে যাচাইকরণ কোড পাঠানো হবে। সেই কোড সাবমিট করে দ্বিতীয় অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে।এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সেটআপ করা হলে অ্যাপের ভেতর নামের পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করে নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী। প্রতিটি অ্যাকাউন্টের জন্য পৃথক গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণ করা যাবে। আবার প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে আলাপচারিতা মিউট বা আর্কাইভও করা যাবে, বার্তা মুছে ফেলা বা নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার সুবিধাও থাকবে।প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ধাপে ধাপে এই ডুয়েল অ্যাকাউন্ট ফিচার চালু করা হবে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ চালু হবে, এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে
প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাহবুব Read more

ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার
ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার

গত-কয়েক বছর আগেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভার ছিলেন হাফিজুল ইসলাম। নিত্যদিনের সঙ্গী ছিল অভাব-অনটন। অথচ অল্প সময়ের ব্যবধানে এখন Read more

খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২
খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ।শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে Read more

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যূত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ Read more

মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত
মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার Read more

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন