যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ‘প্রকৃত’ সংলাপের পথে প্রধান বাধা ৩টি বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ৩ বাধা হলো ‘প্রতিশ্রুতি লঙ্ঘন’, ‘ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ’ এবং ‘হুমকি’।বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পেজেশকিয়ান বলেন, “প্রতিশ্রুতি লঙ্ঘন, (ইরানি বন্দরগুলোতে) অবরোধ এবং হুমকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রকৃত সংলাপের পথে প্রধান অন্তরা।”ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। টানা ৪০ দিন ধরে অভিযানের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির পর ১১ এপ্রিল একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে সংলাপের পরেও ব্যর্থ হয় সেই বৈঠক।ইসলামাবাদের প্রথম বৈঠক ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। বুধবারের এক্সবার্তায় যুক্তরাষ্ট্রকে উদ্দেশে তিনি বলেন, “আপনাদের একটানা ভণ্ডামো এবং প্রতিশ্রুতি ও পদক্ষেপের মধ্যে ফারাক গোটা বিশ্ব দেখছে।”পৃথক এক এক্সবার্তায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, “একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি তখনই অর্থবহ হবে— যখন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জয় বাংলা’ শুনে তেড়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু
‘জয় বাংলা’ শুনে তেড়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু

রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে ছুটে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থকের ‘জয় বাংলা’ স্লোগান শুনে বেজায় চটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু Read more

ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন

সিলেটের ভোলাগঞ্জে ১৫০০ থেকে ২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে নিয়ে যায়। এ কারণে খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ Read more

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিল পাচারের সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী আটক হয়েছে।আটককৃত দুই মাদক পাচারকারী হলো, দামুড়হুদা উপজেলার সদরের Read more

ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার
ইছামতী বিল থেকে কঙ্কাল উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) Read more

জাকসু নির্বাচন: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
জাকসু নির্বাচন: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)

বিপিএলে সিলেট রংপুরের এবং ঢাকা রাজশাহীর বিপক্ষে খেলবে। এছাড়া রয়েছে বিগ ব্যাশের ম্যাচ।ক্রিকেটবিপিএলসিলেট টাইটান্স-রংপুর রাইডার্সবেলা ১টা, টি স্পোর্টসঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন