নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে ইছামতী বিলের কচুরিপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হলদা গ্রামের স্থানীয় এক কৃষক জমিতে বন মরা ঔষুধ ছিটাতে যান। এ সময় তিনি তার জমির কচুরিপানার ভেতরে মানবদেহের হাড় দেখতে পান। পরে স্থানীয়রা খবর পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে কচুরিপানার নিচে আরো কিছু মানবদেহের কঙ্কাল খুঁজে পান। রাতে খবর পেয়ে পুলিশ মানবদেহের কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেন। তবে কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটি নিশ্চিত করতে পারেননি।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। এটির পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই
আমতলীর হাটে গরুর ভিড়, ক্রেতা নেই

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। আমতলীর ৮টি বাজারে গরু বেশি কিন্তু ক্রেতা কম। ছোট ও মাঝারি সাইজের Read more

বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?
বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে যে অভিযান চলছে কয়েকটি রাজ্যে, সেখানে ধৃতদের কি বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতি আইনসম্মত?

১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে
১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ Read more

এবার পাকিস্তানকে হুমকি দিলো বিসিসিআই
এবার পাকিস্তানকে হুমকি দিলো বিসিসিআই

এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস হলো। তবে ভারত-পাকিস্তান বিতর্ক এখনও থামছে না। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ জিতলেও Read more

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন