৩০ এপ্রিল শেষ হবে বর্তমান প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি। নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে বাফুফে বিজ্ঞাপন দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সেই আবেদনের সংখ্যা প্রায় পৌনে তিনশ। আবেদনের সময় বাকি আরো এক সপ্তাহ। জাতীয় দলের মতো বয়সভিত্তিক দলের কোচ হতে ১০০ জনের মতো জীবনবৃত্তান্ত এখন বাফুফেতে। গোলরক্ষক কোচ হওয়ার জন্য প্রায় ৫০ জন আবেদন করেছেন। বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও আবেদন করেছেন। আবেদন করেছেন স্থানীয় দুই অভিজ্ঞ কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু। ভারতের সাবেক কোচ ক্রোয়েশিয়ান ইগোর স্টিমাচ, রুয়ান্ডা ও ইথিওপিয়ার সাবেক কোচ জার্মানির আন্তোইন হে আছেন আবেদন করাদের তালিকায়। আবেদনকারীদের মধ্যে আছেন ফ্রান্স, পর্তুগাল, রোমানিয়া এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের কোচরাও।এদিকে বাফুফে চার সদস্যের একটি কমিটি করে তাদেরকে একটি সংক্ষিপ্ত তালিকা করার দায়িত্ব দিয়েছে বাফুফে। যাতে হামজা-শামিতদের কোচ বাছাই প্রক্রিয়াটা সহজ হয়। ওই কমিটির অন্যতম সদস্য বাফুফের সদস্য ও সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন বুধবার বলেছেন,’আমরা মঙ্গলবারই দায়িত্ব পেয়েছি। আজ একটা সভা করেছি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ২৫০ থেকে ২৭৫ জন কোচ তাদের সিভি জমা দিয়েছেন, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক।’কোন ক্রাইটেরিয়ায় কোচ নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে ছাইদ হাছান কানন বলেছেন,’আমরা যে বিষয়গুলো দেখবো তার প্রথমই হবে কোচের যথাযথ ​প্রো-লাইসেন্স আছে কি না। তারপর তার ​ক্যারিয়ার ও অভিজ্ঞতা দেখবো। বিগত দিনের কোচিং ক্যারিয়ার এবং অভিজ্ঞতার ধরনও আমরা বিবেচনায় আনবো। এর পাশাপাশি থাকবে তার বয়টাও। সেটাও বড় বিবেচ্য। আমাদের দেশের আবহাওয়া, খাদ্যাভ্যাস এবং খেলোয়াড়দের মানসিকতা যারা দ্রুত বুঝতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।’নতুন কোচের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ্ব উল্লেখ করে বাফুফের এই কর্মকর্তা বলেছেন,’এবার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও উন্মুক্ত। আগে অনেক কিছু গোপন থাকলেও এখন সংবাদমাধ্যমের মাধ্যমে সবকিছুই সাধারণ মানুষ জানতে পারছে। আমরা একটি নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া তৈরি করে যোগ্য কোচ খুঁজে বের করার চেষ্টা করছি। এ জন্য সবার সহযোগিতা চাই। ‘প্রথম সভা প্রসঙ্গে ছাইদ হাছান কানন বলেন, ‘আমরা বুধবার প্রথম সভা করলাম। পৌনে ৩ শত আবেদনপত্র বাছাই করা সহজ কাজ না। আমরা কেবল শুরু করলাম।’কোচের তালিকা সংক্ষিপ্ত করতে যে কমিটি করা হয়েছে সেই কমিটির অন্য ৩ জন হলেন বাফুফের টেকিনিক্যাল কমিটির প্রধান কামরুল ইসলাম হিলটন, বাফুফের সদস্য ইকবাল হোসেন ও বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। Read more

বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত
বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

ট্রেনে ফিরতি যাত্রায় ১৩ জুনের টিকিট বিক্রি শুরু
ট্রেনে ফিরতি যাত্রায় ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আগামী Read more

স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন
স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণি পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার সন্দিগ্ধ হোটেল কর্মী মিলন। Read more

জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন