সিলেট নগরীতে ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় মোটরসাইকেলে সিগন্যাল দেওয়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে।বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকার বাইপাস পয়েন্টে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্য হলেন, কনস্টেবল খসরু হাসান (৪০)। তিনি বর্তমানে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।জানা যায়, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলাকালে ভোলাগঞ্জ থেকে সিলেটগামী এপাচি ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেকে থামার সিগন্যাল দেওয়া হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য মোটরসাইকেলের কাগজপত্র ও গাড়ি তল্লাশির জন্য চালককে সংকেত দেন। এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে পুলিশ কনস্টেবল খসরু হাসানের সাথে তার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক ক্ষিপ্ত হয়ে খসরু হাসানের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসতে দেখে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, এঘটনায় জড়িত মোটরসাইকেল চালককে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
