রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণি পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার সন্দিগ্ধ হোটেল কর্মী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয়ার পাশাপাশি ওই তরুণীকে প্রেম প্রস্তাব দেয়ার কথাও জানিয়েছেন তিনি।মিলনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব-৩ জানায়, গ্রেপ্তার মিলন মল্লিকের সঙ্গে নিহত স্কুলছাত্রী লিলির সু-সম্পর্ক ছিল। তবে এই সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় আকার-ইঙ্গিতে লিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং লিলির পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়।পরবর্তীতে সেই পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাসায় একা পেয়ে মিলন লিলিকে তার সঙ্গে পালিয়ে যেতে প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে লিলি তাকে জানায়, রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কর্মচারীর সঙ্গে যাবে না। সেই সঙ্গে লিলি মিলনকে ‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে’ নিষেধ করে।একপর্যায়ে নিজের এমন অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে মিলন এই হত্যাকাণ্ড ঘটায়। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্তে নৃশংস এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে র‌্যাব।এ আগে সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় মিলনকে গ্রেপ্তারের বিষয়টি জানায় র‌্যাব। বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।গত শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় দশম শ্রেণি পড়ুয়া ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটে।স্কুলছাত্রী লিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। তার বয়স আনুমানিক ১৬ বছর। বাবা-মা ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত সে। তবে ঘটনার সময় লিলির পরিবারের কেউ বাসায় ছিলেন না। তার বাবা-মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। আর তার বড় বোন ঘটনার সময় জিমে ছিলেন।ওইদিন বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে লিলিকে গলাকাটা অবস্থায় পেয়ে থানায় খবর দেন তার বোন। পুলিশ জানিয়েছে, লিলির বাবা সজীব মিয়ার খাবার হোটেল রয়েছে। সেখানেই কাজ করা মিলন দুপুরের খাবার খেতে সেদিন বাসায় ঢুকেছিল। প্রাথমিকভাবে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় তাকেই সন্দেহ করা হয়। পরবর্তীতে রবিবার (১০ জানুয়ারি) সকালে মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করে লিলির পরিবার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন
আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই। আসছে সপ্তাহগুলোতেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন Read more

গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক
গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

যশোর কেন্দ্রীয় কারাগারের এক সিভিল স্টাফ আব্দুস সামাদের (ব্ল্যাক স্মিথ) ডান হাতের বগলে লুকিয়ে রাখা ১২০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছেন।সোমবার Read more

কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক
কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার Read more

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে মানুষের প্রাণ। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু Read more

বাসায় ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকের মোটরসাইকেল চুরি!
বাসায় ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকের মোটরসাইকেল চুরি!

গাজীপুরের জয়দেবপুর থেকে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান Read more

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন