যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মাঝে ‘সুসংবাদ’ আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছেন।ইসলামাবাদের কয়েকটি সূত্র তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন। তারা বলেছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে এক ক্ষুদে নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, ‌‌‘‘এটি সম্ভব! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’’ইরানের নেতারা ‘একীভূত প্রস্তাব’ না নিয়ে আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর এই ইতিবাচক খবর এলো।এর আগে, মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। তাই তাদের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিচ্ছি।’’ট্রাম্পের এই ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানি এক সূত্র বলেছেন, কূটনৈতিক তৎপরতার মূল্যায়নের ভিত্তিতেই আলোচনার এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।ওই সূত্র বলেন, ‘‘উত্তেজনাপূর্ণ বক্তব্য সত্ত্বেও যুদ্ধবিরতি বজায় রয়েছে; যা উভয় পক্ষের ইতিবাচক সদিচ্ছারই ইঙ্গিত দেয়। কোনও পক্ষ থেকেই সামরিক তৎপরতা বাড়ানো হয়নি। এক্ষেত্রে পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।’’সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০
ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষে অন্তত ২৫ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) ছত্তিশগড়ের Read more

কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস চুরি করে কেটে বিক্রি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস চুরি করে কেটে বিক্রি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে একটি গার্মেন্টস শ্রমিকবাহী বাস চুরি করে সেটি কেটে টুকরো টুকরো করে বিক্রির অভিযোগে আন্তঃজেলা Read more

আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া Read more

বান্দরবানে বর্নিল আয়োজনে ও বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংগ্রাইং এর শুভ সূচনা
বান্দরবানে বর্নিল আয়োজনে ও বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংগ্রাইং এর শুভ সূচনা

বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উপলক্ষে বর্ণাঢ্য বর্ণিল র‍্যালী অনুষ্টিত হয়েছে। এতে বান্দরবানে বসবাসরত সকল সম্প্রদায়ের নারী-পুরুষ নিজ নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন