আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া প্রতিষ্ঠানটি সফলতার ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে। দিনটি উপলক্ষে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় আনন্দ র‌্যালি, চারুকলা প্রদর্শনী, মেলা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি।সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা করেন তিনি।প্রতিবছর ২০ অক্টোবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালিত হলেও, এ বছর কালীপূজা বা শ্যামাপূজার ছুটির কারণে তা দুই দিন পিছিয়ে ২২ অক্টোবর উদযাপন করার সিদ্ধান্ত হয়েছিল। তবে জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে উৎসব আরও পাঁচ দিন পিছিয়ে ২৭ অক্টোবর নির্ধারণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নে জয়ে অটল প্রাণ’।উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।পরে সকাল সাড়ে ১০টায় শহিদ সাজিদ ভবনের নিচতলায় চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৫’ শীর্ষক চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনশীল চিত্রকর্ম ও আলোকচিত্র স্থান পায়, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।দুপুরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘গত এক বছরে দায়িত্ব পাওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয়ে নানা শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পেরেছি। আমাদের অর্জন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাই ভালোভাবে অবগত। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন শিক্ষার্থী সংশ্লিষ্ট বাজেট ছিল অত্যন্ত সীমিত; বর্তমানে সেই বাজেট উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা হয়েছে।’তিনি আরও বলেন, “শিগগিরই বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’ আয়োজন করা হবে, যা শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য গবেষণায় উৎসাহ জোগাবে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন সময়সাপেক্ষ হলেও আমরা এই সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছি; আশা করছি আগামী বছরের মধ্যে আংশিক সমাধান সম্ভব হবে।”ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবো—এই প্রত্যাশাই আজকের দিনে আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ইতোমধ্যে আংশিক অগ্রগতি সাধিত হয়েছে, এবং আরও বিস্তৃত সমাধানের জন্য কাজ চলছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সহযোগিতাই জবিকে আরও সমৃদ্ধ, আধুনিক ও গৌরবময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।’এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’। তার জেরে ভারতে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।  আইএমডির তথ্য অনুযায়ী, আরব সাগরে সৃষ্ট Read more

বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী
বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ৩টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Read more

পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ
পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ Read more

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল
রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল

রাঙ্গামাটিতে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের Read more

বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  বুধবার (৭ Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন