সুষ্ঠুভাবে কোর ব্যাংকিং সিস্টেম পরিচালনা, ক্রমবর্ধমান সাইবার হামলা মোকাবিলা এবং গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সফলভাবে (আইএসও/ আইইসি) পুনঃসনদ  অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য সার্টিফিকেশন বডি একিউব টিক লিমিটেড (A Cube TIC Limited) কর্তৃক এই সনদ রাকাবের অনুকূলে ইস্যু করা হয়।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিক সনদ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠান কিউএ পিআরও লিমিটেড (QA PRO Limited) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজার নিকট আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজ উদ্দীন আহম্মদ এবং আইসিটি সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান আবু হানিফসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই সনদ অর্জনের মাধ্যমে রাকাব একটি শক্তিশালী ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) প্রতিষ্ঠা করেছে। এর ফলে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা এবং নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে।রাকাব ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখবে বলে জানানো হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি Read more

ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

জৌলুস হারাচ্ছে চন্দনাইশের কাঞ্চন পেয়ারা
জৌলুস হারাচ্ছে চন্দনাইশের কাঞ্চন পেয়ারা

কমলাকৃতির সবুজ রঙের মসৃণ এ পেয়ারা দেখলেই বুঝা যায় চন্দনাইশের পেয়ারা। তুলনামূলক বিচি কম, মিষ্টি বেশি। কাঞ্চন জাতের এ পেয়ারা Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই

ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার ফলাফল Read more

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ
শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে Read more

সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা
সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা

দেশজুড়ে চলছে ঈদের আমেজ। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষই গ্রামে বা প্রিয়জনের কাছে পাড়ি জমিয়েছেন। তবে ছুটি নেই জাতীয় দলের ফুটবলারদের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন