দেশজুড়ে চলছে ঈদের আমেজ। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষই গ্রামে বা প্রিয়জনের কাছে পাড়ি জমিয়েছেন। তবে ছুটি নেই জাতীয় দলের ফুটবলারদের। কেননা ঈদের তিন পরই লাল-সবুজের প্রতিনিধিদের ‘সিঙ্গাপুর পরীক্ষা’। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় তুলে নিয়ে তা দেশবাসীকে ‘ঈদ উপহার’ দিতে চান বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। শুক্রবার (০৬ জুন)  বিকেলে জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘অবশ্যই, আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।’এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ২-০ গোলে জয় পেয়েছে হামজা-জামালরা। যা ফুটবলারদের সিঙ্গাপুরের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস জগোবে। ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো গোল করেছেন হামজা চৌধুরী। জামাল ভূঁইয়ার সেট পিস থেকে উড়ে আসা বল দুর্দান্ত এক হেডে জালে জড়ান হামজা। এই গোল নিয়ে বেশ সন্তুষ্ঠ কোচ। এনিয়ে তিনি বলেন, ‘ভুটানের বিপক্ষে আমরা সেট পিস থেকে গোল করেছি। আর এ দিকটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। গত তিন ম্যাচে আমরা সেট পিস থেকে কোনো গোল খাইনি। এটা ইতিবাচক। শেষ ম্যাচে তো ক্লিন শিটও হয়েছে।’উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সি গ্রুপে ১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক
নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক Read more

নাটোরের লালপুরে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
নাটোরের লালপুরে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

উত্তরাঞ্চলের জনপদে শীতের আগমনী বার্তা। তাইতো শীত মৌসুমকে সামনে রেখে নাটোরের লালপুরে খেজুরের গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি
ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি

বলিউডের বহু আলোচিত-সমালোচিত নায়িকা উর্বশী রাউতেলা। সম্প্রতি সাদা নেটের নুডলস স্ট্র্যাপযুক্ত পোশাকে নজর কাড়লেন বলিউডের এই গ্ল্যামারগার্ল। এমন সাজে তাঁকে Read more

রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না
রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। Read more

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন