সকাল, দুপুর, কিংবা সন্ধ্যা- সর্বক্ষণই আকাশে মেঘের দল ভেসে বেড়ায় আর জানান দেয় বৃষ্টির আগমনী বার্তা। প্রায় প্রতি বছরই এমন দৃশ্যের সাক্ষী হয় এদেশের মানুষ। বৃষ্টি মানেই শুধু ভিজে যাওয়া বা ভোগান্তি নয়। অনেকের কাছে বৃষ্টি মানে এক ধরনের স্বস্তি আর আনন্দ। টিপটিপ ফোঁটা পড়তেই যেন চারপাশ বদলে যায়। বাতাস হয়ে ওঠে সতেজ। মনটাও হালকা হয়ে যায়। আবার অনেকেই আছেন বৃষ্টি এমদম সহ্য করতে পারেন না, এক কথায় অপছন্দ করেন। তবে গবেষণাও বলছে, বৃষ্টির এই মুহূর্তগুলো শুধু চোখ জুড়ানো নয়। এ সময় শরীর ও মনেও কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। জেনে নেওয়া যাক বৃষ্টিতে ভিজলে কী কী উপকার পেতে পারেন—মেজাজ ভালো হতে সাহায্য করে বৃষ্টি: বৃষ্টির সময় বাতাসে কিছু বিশেষ কণা তৈরি হয়। যা মস্তিষ্কে সুখ অনুভূতির সঙ্গে সম্পর্কিত উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। ফলে অনেকেরই বৃষ্টির সময় মন হালকা ও শান্ত লাগে। যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিতভাবে ব্যাখ্যা করা যায়নি। তবুও বাস্তবে অনেকেই এমন অনুভূতির কথা জানান।বাতাস তুলনামূলক পরিষ্কার হয়: বৃষ্টি বাতাসে ভেসে থাকা ধুলো, দূষণ ও ক্ষতিকর ক্ষুদ্র কণা নিচে নামিয়ে আনে। এতে বৃষ্টির পর বাতাস অনেকটাই পরিষ্কার হয়ে যায় এবং শ্বাস নেওয়া সহজ লাগে।বৃষ্টির গন্ধে আবেগ জাগে: বৃষ্টির পর মাটির যে বিশেষ গন্ধ পাওয়া যায়, তা অনেকের কাছে পরিচিত ও প্রিয়। এই গন্ধ মস্তিষ্কে স্মৃতি ও আবেগের অনুভূতি জাগাতে পারে। যার ফলে পুরোনো অনেক মুহূর্ত মনে পড়ে যায়।মন শান্ত ও চাপ কমায়: বৃষ্টির শব্দ অনেকের কাছেই খুব আরামদায়ক লাগে। এটি মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং ঘুমে সহায়তা করে। এজন্য অনেকে ঘুমানোর সময় বৃষ্টির শব্দ শুনতে পছন্দ করেন।বৃষ্টি তাই শুধু ভিজে যাওয়ার অভিজ্ঞতা নয়। এটি মন, মেজাজ ও পরিবেশের ওপরও প্রভাব ফেলে। নিরাপদ থাকলে মাঝে মধ্যে বৃষ্টির সেই শান্ত অনুভূতিটা উপভোগ করাই যায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল Read more

মাঠে গড়াচ্ছে বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ
মাঠে গড়াচ্ছে  বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ

বোর্ডের প্রতিনিধি হিসেবে ইফতেখার রহমান বলেন, "ক্রিকেটারদের কারণেই আইসিসি পয়সা দিচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি, মাঠ চালাচ্ছি। ক্রিকেট প্লেয়ার ছাড়া আমরা Read more

মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ
মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ

সন্ধায় ক্লান্ত ঘামে ভেজা শরীর নিয়ে হাঁটছেন এক ফেরিওয়ালা। মাঝে মাঝে থেমে থেমে গামছা দিয়ে শরীরের ঘাম মুছার চেষ্টা করছিলেন। Read more

‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ

ঢালিউডে প্রথম সিনেমা দিয়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র ছয় বছরেই বাজিমাত করেন তিনি। আজ ১৯ Read more

বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কারাগারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন