পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল) সকালে লংগদু জোন সদরে আয়োজিত “সম্প্রীতি ও উন্নয়ন” শীর্ষক এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এর পক্ষ থেকে মেজর শাহরিয়ার ও মেজর শাহীন উপস্থিত থেকে ৫টি দরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নই তাদের অন্যতম লক্ষ্য।তারা আরও জানান, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।এদিকে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। তারা জানান, দুর্গম পাহাড়ি জীবনে সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, বরং অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছে।উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস Read more

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। Read more

বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ

বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির Read more

কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ
কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল Read more

হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।শুক্রবার রাতে মোবাইল ফোনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন