প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় আগের তুলনায় বড় ধরনের কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার মতে, এখন একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ছিল।আজ বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় খুবই সাধারণ খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম, ডাল এবং দই।তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকারি ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।এর আগে, গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিল নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিরা। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বৈঠকটি হয় দুপুরে। গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দফতরে দুপুরের খাবার খান। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত
প্রশাসকের আশ্বাসে ভাঙ্গায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার Read more

দুইদিনে ১২ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
দুইদিনে ১২ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দেড় মাস বিরতির পর বৈদেশিক মুদ্রাবাজারে আবার সক্রিয় হয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ এপ্রিল) বাজার থেকে ৭ কোটি ডলার কেনার Read more

একযোগে জেলা আদালতের ২৩০ বিচারক বদলি
একযোগে জেলা আদালতের ২৩০ বিচারক বদলি

ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন Read more

চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট
চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালে। দিনভর অনেকটা স্বস্তি থাকলেও সন্ধ্যার পর থেকে Read more

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম
ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক Read more

লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন