সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ন্যান্সি এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি মনে করেন, রাজনীতিতে যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত, শুধুমাত্র তারকাখ্যাতির ভিত্তিতে নয়।তার এই মন্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির মধ্যে মতভেদ থাকলেও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
