ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরী থেকে ৬৭ কোটি ডলার মূল্যের একটি যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। এছাড়াও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষিতর মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানিয়েছে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো শিগগিরই লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে।ইয়েমেনি সূত্রটির দাবি, ‘আমরা ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না। আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ত্যাগ করতে দেখতে পারি’।এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার একটি হামলার দায় স্বীকার করে জানায়, হামলাটি ছিল মার্কিন হামলায় বেসামরিক হতাহতের জবাব। তারা জানায়, নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে রণতরী ট্রুম্যান উত্তরদিকে সরে যেতে বাধ্য হয়।এদিকে আরেকটি হামলার ঘটনা থেকে বাঁচতে গিয়ে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস
যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস

একটি দলকে একটি মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটি দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে, প্রশ্ন Read more

বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান প্রধান শিক্ষক
বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান প্রধান শিক্ষক

সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল ৯টা থেকে। ঘড়ির কাঁটা তখন ৯.২৬ মিনিট। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে Read more

আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান
আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তৃতীয়বারের মতো আমির হলেন তিনি।জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন Read more

বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি
বৃষ্টিতে ভিজে সেবা, কোনাবাড়ীর পোস্ট অফিসের মানবেতর পরিস্থিতি

বৃষ্টি আসলেই পলিথিন মুড়িয়ে টেবিলের নিচে বসে থাকি তারপরও শরীরের একাংশ বৃষ্টির পানিতে ভিজে যায়।বৃষ্টি কমলে শরীরের কাপড় খুলে শুকিয়ে Read more

ঘুম ভাঙাতে লোক ভাড়া করার মতো আরও যেসব পদ্ধতি চালু ছিল একসময়ে
ঘুম ভাঙাতে লোক ভাড়া করার মতো আরও যেসব পদ্ধতি চালু ছিল একসময়ে

সকালে ঘুম থেকে সময় মতো ওঠার জন্য বিচিত্র পদ্ধতি ব্যবহারের অনেক উদাহরণ রয়েছে ইতিহাসে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন