মুন্সিগঞ্জের শ্রীনগরে সিএনজি ও কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ সাতজন আহত হয়েছেন।বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের তন্তর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতরা সবাই সিএনজির চালক ও যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে গর্ভবতী নারী নাসরিন (৩০)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।আহতরা হলেন—সিএনজিচালক ফকির চাঁন (৫০), মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার (৬০), রাশিদা (৫০), রাসেল (১৬), মিন্টু হাওলাদার (২৮), নাসরিন (৩০) এবং নিরব হাওলাদার (১৬)। তারা দুই পরিবারের সদস্য বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিএনজিটি মুন্সিগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয়দের দাবি, পিকআপটি চালক কৃষ্ণ (৫২) ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং এ সময় রাস্তায় ডান পাশে (রং সাইডে) চলে আসেন। অন্যদিকে সিএনজিটির বাম পাশে খাল থাকায় খাদে পড়ে যাওয়ার আশঙ্কায় চালক দ্রুত ডান দিকে সরে গেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ চালককে আটক করে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। চালক কৃষ্ণের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কাজ কী?
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কাজ কী?

বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের প্রধান সংগঠন হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত এই সংস্থাটি Read more

যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে বিমান হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। Read more

শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read more

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও Read more

কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২ মে) সকালে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। Read more

দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন