মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম
চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম

নানা নাটকীয়তা আর সমালোচনার মুখে শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম Read more

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড
শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড

ভোলার চরফ্যাশনে পরীক্ষার কক্ষে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে মাওলানা হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান Read more

ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৩ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩১৯ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন