নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অবস্থায় চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়ন করছেন।সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, চার দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর থেকে বৃষ্টি ও তার সঙ্গে থাকা ওই সহপাঠী—উভয়ের মোবাইল ফোনই বন্ধ রয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।এ বিষয়ে এসিসিই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত করা হলেও এরপর আর কোনো অবস্থান জানা যায়নি।এদিকে বিষয়টি মায়ামিতে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা যায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-কে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকটবর্তী হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি।নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গত বৃহস্পতিবার সর্বশেষ বৃষ্টির সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সহপাঠীদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবার পুলিশকে অবহিত করে এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফোন ট্র্যাকিংয়ে সর্বশেষ ক্যাম্পাসের অবস্থান পাওয়া গেলেও পরবর্তীতে ফোনটি বন্ধ হয়ে যায়।পরিবার জানায়, তারা যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।এদিকে সহপাঠী, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা বৃষ্টির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গার্লিক পটেটো তৈরির রেসিপি
গার্লিক পটেটো তৈরির রেসিপি

নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। আলু খেতে তো ভালোলাগেই, নতুন আলু যেন আমাদের একটু বেশিই পছন্দের। এর স্বাদও আলাদা। আলু Read more

সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা পাকিস্তানের
সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা পাকিস্তানের

‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন একটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন Read more

বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন
বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন Read more

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের কারণে মুন্সীগঞ্জ শহরের তিনটি Read more

শনিবার খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ
শনিবার খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও শনিবার (২১ জুন) বেনাপোল কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকবে। নতুন অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় Read more

সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

প্রবাসে এসে স্বপ্ন বাস্তবায়নের আগেই আকস্মিক হৃদযন্ত্র কিংবা স্ট্রোক করে অনেকেই শামিল হচ্ছেন মৃত্যুর কাতারে। দেশের মায়া ত্যাগ করে জীবন-জীবিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন