ইসলামাবাদের পরবর্তী দফার শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য এখনও অপেক্ষায় রয়েছে পাকিস্তান। ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে দোলাচলের মাঝে মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, পাকিস্তান এখনও কূটনীতি ও সংলাপের পথ অনুসরণ করছে। তবে পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের সিদ্ধান্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ খুব শিগগিরই শেষ হতে চলেছে।এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ কয়েকটি পোস্টে ইরানের সঙ্গে কোনও চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।একই সঙ্গে, ইরানি জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান সত্ত্বেও ট্রাম্প এই চুক্তি সম্ভব বলে আশাপ্রকাশ করে চলেছেন।মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদসহ সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে…। আমরা এই সময়টাকে সরঞ্জাম মজুতের কাজে লাগিয়েছি এবং তারাও (ইরান) হয়তো কিছুটা মজুত করেছে।’’তিনি বলেন, ‘‘আমরা অভিযানের জন্য প্রস্তুত। আমাদের সামরিক বাহিনী মুখিয়ে আছে।’’ মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, বুধবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না তিনি।অন্যদিকে, যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি এবং সংঘাতের অবসানে সংলাপ ও কূটনীতিকে সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইসলামাবাদে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাতালি বেকারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়ার বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানান।পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন, যে কোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর মাধ্যম হলো সংলাপ ও কূটনীতি।সূত্র: আল জাজিরা, ডনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার অডিওগুরো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়: আইন উপদেষ্টা
হাসিনার অডিওগুরো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়: আইন উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ Read more

প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার
প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। তার মিষ্টি স্বভাবের সহজেই মন কেড়ে নেয় দর্শকদের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে Read more

পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’
পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’

১/১১ পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে আওয়ামী লীগকে জেতানোর অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে সরকারি Read more

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক দুটি ঘটনায় ছাইফা (৩) ও জুরাইরিয়া (৩) নামের দুই শিশুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) Read more

সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি
সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি

কুমিল্লার মেঘনা উপজেলায় নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী জমিদারবাড়ি। একসময় যে স্থাপনা ছিল ঐশ্বর্য, ক্ষমতা ও সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন