একজন মুসলিম নারীর মাথার নিকাব প্রকাশ্যে টান মেরে খুলে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নিকাব টেনে খুলে ফেলার নিন্দার পাশাপাশি মুখ্যমন্ত্রীর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়ুষ (আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন ৭৪ বছর বয়সি মুখ্যমন্ত্রী নীতিশ কুমান। এ সময় এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব টান দিয়ে খুলে ফেলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিও ফুটেজে দেখা যায়, কর্মকর্তাদের সামনে নীতিশ কুমার ওই মুসলিম নারী চিকিৎসককে ইশারায় নিকাব সরানোর জন্য বলছেন। কিন্তু নারী চিকিৎসক কিছু বুঝে ওঠার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে টান মেরে নিকাব খুলে দেন। এতে ওই নারীর মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে।মুখ্যমন্ত্রী নীতিশের এই কাণ্ডের সময় উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। ঘটনার সময় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনার আকস্মিকতায় তা ব্যর্থ হয়।ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা শুরু হয়। বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস দল এই ঘটনাকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ আখ্যায়িত করে নীতিশ কুমারের পদত্যাগের দাবি করেছে।দলটির এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, ‘একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন। আর নীতিশ কুমার তার নিকাব টেনে খুলে ফেললেন। রাজ্যের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন ঘৃণ্য আচরণ করছেন। ভাবুন, রাজ্যে নারীরা কতটা নিরাপদ?’বিরোধী রাষ্ট্রীয় জনতা দলও (আরজেডি) নীতিশ কুমারের এই আচরণের কঠোর সমালোচনা করেছে। দলটি এক বিবৃতিতে বলেছে, জেডিইউ ও বিজেপি নারীকে শক্তিশালী করার নামে কি রাজনীতি করছে, পর্দা করা মুসলিম নারীর নিকাব খুলে ফেলাই তার প্রমাণ।ভিডিওটি শেয়ার করে আরজেডি এক এক্স পোস্টে লিখেছে, ‘নীতীশ জির কী হয়েছে? তার মানসিক অবস্থা এখন একেবারেই শোচনীয় অবস্থায় পৌঁছেছে, নাকি নীতীশ বাবু এখন ১০০ ভাগ সংঘী হয়ে গেছেন?’ জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং জেকেপিডিপি প্রধান মেহবুব মুফতিও নীতিশ কুমারের এই নিকাব কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘বিহার মুখ্যমন্ত্রীর এমন কাণ্ডে তিনি ‘মর্মাহত’। এ ঘটনায় তার পদত্যাগ করা উচিত’-বলেও মন্তব্য করেন তিনি।ঘটনার ভিডিও শেয়ার করে এক্স-এ এক পোস্টে মেহবুবা মুফতি লিখেছেন, ‘নীতীশ জিকে ব্যক্তিগতভাবে চিনতাম এবং তার প্রশংসা করতাম, আমি একজন তরুণী মুসলিম নারীর নিকাব খুলে ফেলতে দেখে হতবাক হয়ে গিয়েছি। এটা বৃদ্ধ বয়সের কারণে নাকি মুসলমানদের প্রকাশ্যে অপমান করার স্বাভাবিকীকরণের কারণে বলে মনে হয়?’তিনি আরও বলেন, ‘তার (নীতিশের) চারপাশের মানুষগুলো এই ভয়াবহ ঘটনাটি একরকম বিনোদন হিসেবে দেখছিল। যা আরও আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। নীতীশ সাহেব, সম্ভবত আপনার পদত্যাগের সময় এসেছে?’ বিহারের ক্ষমতাসীন জেডি(ইউ) এবং এনডিএ জোটের অংশীদার বিজেপি এখনও এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান!
পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান!

পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সাজিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৬ অক্টোবর) Read more

ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণের দাবিতে সড়কে নেমে মানববন্ধন Read more

নতুন মৌসুমের আগে ইউরোপে তোলপাড়, ট্রান্সফার মার্কেটে আরও যা ঘটছে
নতুন মৌসুমের আগে ইউরোপে তোলপাড়, ট্রান্সফার মার্কেটে আরও যা ঘটছে

আর কিছুদিন পরই শুরু হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। আর এই নতুন মৌসুম শুরুর আগে দলবদল নিয়ে ব্যস্ত সময় Read more

ঠাকুরগাঁওয়ে ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসির ফলাফলে অকৃতকার্য হওয়ার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিতু আক্তার রেশি নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। এছাড়াও বিষপানে আত্মহত্যার Read more

নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার Read more

বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

রাজশাহীর বাঘায় এক রাতেই ৪টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজপুর ইউনিয়নের ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন