পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ৪ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকতে যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়কপথে বাণিজ্য সাময়িকভাবে স্থগিত থাকবে।বন্দর সূত্রে জানা গেছে, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ৩ দিন কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় ২৫ এপ্রিল সকাল থেকে পুনরায় বন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এবং আমদানি-রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করে তারা জানান, ভারতের পক্ষ থেকে পাঠানো চিঠির পর ভুটানও একই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। পরে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।এর আগে ১৬ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে একটি নির্দেশনা পাঠায়। এতে বলা হয়, জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে ২১ এপ্রিল সকাল থেকে ২৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত যাতায়াত সীমিত রাখা হবে।এ সময় অননুমোদিত ব্যক্তি ও যানবাহনের প্রবেশেও কড়াকড়ি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি যাত্রী পারাপারও সীমিত হয়ে পড়বে।বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস জানান, ইমিগ্রেশন অফিস খোলা থাকলেও ভারত যাত্রী গ্রহণ না করায় পাসপোর্টধারীদের যাতায়াত কার্যত বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ পারাপার করতে পারবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নাড়ির টান ছেড়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল Read more

রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও
রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। Read more

পরীক্ষাকেন্দ্রে নকল ঠেকাতে প্রবেশমুখে চেকআপ বুথ স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
পরীক্ষাকেন্দ্রে নকল ঠেকাতে প্রবেশমুখে চেকআপ বুথ স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের সব পরীক্ষাকেন্দ্রে নকল প্রতিরোধে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন। Read more

নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

সংসদীয় আসন ও ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন Read more

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন