আশুলিয়ায় বিশেষ অভিযানে ৫৬০ পিচ নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও ৫৮০ পিচ নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিনসহ ২ জন পেশাদার মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এর আগে গত রাতে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা হইতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ ফরহাদ হোসেন (৪৩), সে আশুলিয়ার গকুলনগর এলাকার মোশারফ হোসেনের ছেলে এবং মোঃ সোহেল (৪২), কুরগাঁও আমতলা পুরাতন পাড়া মৃত গোলাম মোস্তাফা ছেলে। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি (উত্তর) গতকাল রাতে আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকা হতে নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন, যাহার অবৈধ বাজার মূল্য ১,১২,০০০ টাকা ও নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিন, যাহার অবৈধ বাজার মূল্য ১,১৬,০০০/ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১ টি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/ টাকাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
