বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখ। তাদের প্রায় সময় একসঙ্গে দেখা যায়। এবার নতুন করে আলোচনায় এই তারকা দম্পতি। সংবাদ সম্মেলনে সবার সামনে কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া। ঘটনার সূত্রপাত সোমবার (২০ এপিল) ‘রাজা শিবাজি’ ট্রেলার উন্মোচন কেন্দ্র করে। বলিউড লাইভ থেকে জানা যায় ‘রাজা শিবাজি’ ট্রেলার উন্মোচনের মঞ্চে আবেগঘন মুহূর্ত তৈরি হলো চোখের পানি আড়াল করতে পারলেন না রিতেশ দেশমুখ ও জেনেলিয়া। আর সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।ঐতিহাসিক কাহিনি নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজা শিবাজি’ ঘিরে উত্তেজনার শেষ নেই। তবে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে চলে আসে এক আবেগঘন দৃশ্য। রিতেশ দেশমুখ মঞ্চে কথা বলতে গিয়ে হঠাৎই আবেগে ভেঙে পড়েন। তার পাশে দাঁড়ানো জেনেলিয়া ডি’সুজাও নিজেকে ধরে রাখতে পারেননি। রিতেশ জানান, ‘রাজা শিবাজি’ তার কাছে শুধুই একটি সিনেমা নয়, বরং স্বপ্নের প্রকল্প। ছত্রপতি শিবাজি মহারাজ-এর জীবনকাহিনি পর্দায় তুলে ধরতে তিনি নিজেই পরিচালনা ও চিত্রনাট্যে যুক্ত ছিলেন। বক্তব্যের একপর্যায়ে প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখ-কে স্মরণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি।ভাইরাল ভিডিওতে দেখা যায়, রিতেশের চোখে পানি আসতেই উপস্থিত দর্শকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এই দৃশ্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝেও গভীর সাড়া ফেলে।   অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের তারকারা—সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মঞ্জরেকর এবং ভাগ্য। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।এ সিনেমায় আরও অভিনয় করেছেন সালমান খান, যিনি শিবাজির বিশ্বস্ত যোদ্ধা জীবা মহালার চরিত্রে দেখা দেবেন। মারাঠি ও হিন্দি—দুই ভাষায় নির্মিত ‘রাজা শিবাজি’ আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার ৩ দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন Read more

মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি
মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড Read more

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা Read more

লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার
লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি Read more

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা Read more

নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন