প্রকাশিত সময়সূচি অনুযায়ী শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এদিন সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। অধিকাংশ কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীর প্রবেশপত্র ও প্রয়োজনের বাইরে বাড়তি কোনো কাগজপত্র সঙ্গে আছে কি না, তা দেখা হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হচ্ছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। তার মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। আর মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।এবার নিয়মিত পরীক্ষার্থী ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী ৪ লাখের বেশি। তাদের মধ্যে এক বিষয়ে উত্তীর্ণ হতে পরীক্ষা দিচ্ছে ২ লাখ ৬১ হাজারের বেশি পরীক্ষার্থী। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে।আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, শিক্ষক-পরীক্ষার্থীসহ প্রত্যেককে বোর্ডের সব নীতিমালা মেনে চলতে হবে। সুষ্ঠু পরীক্ষা আয়োজনে আমরা ভিজিল্যান্স টিমসহ মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকছি। অসদুপায় অবলম্বনে ছাড় দেওয়া হবে না।এর আগে, গতকাল সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় এ বছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে। কোনোভাবে পরীক্ষার ক্ষতিসাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার খাতা মূল্যায়নে মানবিক নম্বর দেওয়ার নির্দেশনা নেই এবং উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন হবে বলে জানান তিনি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর লাশ
জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর লাশ

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ির পাশে ধানক্ষেত থেকে ইয়ার আলী (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী
৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে Read more

বরিশালে আ.লীগের মশাল মিছিল, আটক ৪
বরিশালে আ.লীগের মশাল মিছিল, আটক ৪

'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' হঠাৎ বরিশালে এমন শ্লোগানসহ অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার Read more

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। Read more

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় এক স্কুল শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়ায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া Read more

ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প
ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প

ইরান ও ইসরাইলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন