জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় সমালোচনা ও নানা প্রশ্নের মুখে পড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। তাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে আলোচনায় আসা সেই নেত্রী সুরাইয়া জেরিন রনি এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন।সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, বিতর্কে থাকা ওই নেত্রীর নামই মনোনয়নপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।এই কণ্ঠশিল্পী যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম তুলতে যান তখন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি কটাক্ষ করে মন্তব্য বলেন, এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’ তার সেই বক্তব্য সমালোচনার জন্ম দেয়।এ ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
