নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য সব ধরনের বৈষম্য দূরীকরণ অপরিহার্য এমন মত প্রকাশ করেছেন বক্তারা। বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের উদ্যোগে আয়োজিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শপথ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।সোমবার (২০ এপ্রিল ২০২৬) মাহ্মুদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন, জেন্ডারভিত্তিক সহিংসতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমতা বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ ইবনে মিজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী তানভীর জাহান চৌধুরী এবং বাচিক শিল্পী শিল্পী ভট্রাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী ও উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ।অনুষ্ঠানের প্রথম পর্বে “শুধু আইন নয়, শিক্ষা ও সচেতনতাই পারে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তিতর্কের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। বিচারকদের সিদ্ধান্তে পক্ষ দল বিজয়ী হয়।বিতর্ক শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে এবং ইয়ুথ গ্রুপের নাট্যশিল্পীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে নাটিকা ও লোকসংগীত পরিবেশন করেন।পরবর্তীতে আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সচেতন করে তুলবে এবং তাদের সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করবে। তারা আরও বলেন, পরিবার ও সমাজ থেকেই গণতান্ত্রিক চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে এবং জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গভেদে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।আলোচনা শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ ও নারী দলের প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।উল্লেখ্য, স্কুল ক্যাম্পেইনের অংশ হিসেবে গত ১৬ এপ্রিল একই প্রতিষ্ঠানে “জলবায়ু পরিবর্তন রোধে কেমন পরিবেশ চাই” শীর্ষক রচনা প্রতিযোগিতা, প্ল্যাকার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারিতে নির্বাচন, বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
ফেব্রুয়ারিতে নির্বাচন, বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা করে Read more

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আইডিসিওএল
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আইডিসিওএল

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (আইডিসিওএল) ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার যখন ইরানের সম্পদ জব্দ করার নির্দেশ দেন তখন থেকে শুরু করে Read more

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার উপর দিয়ে চলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন