চাঁদপুরের ফরিদগঞ্জে হৃদয়বিদারক এক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। দীর্ঘদিনের দুই বন্ধু— আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)। জীবনের মতো মৃত্যুতেও যেন তারা রয়ে গেলেন পাশাপাশি।ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের বাসিন্দা এই দুই বন্ধু বছরের পর বছর একসঙ্গে সময় কাটিয়েছেন। আবুল হাশেম ছিলেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন, আর বাচ্চু পাটওয়ারী ছিলেন কাঠমিস্ত্রি। শুধু বন্ধুত্বই নয়, মানবিক কাজেও ছিলেন একসঙ্গে— এলাকার মৃত ব্যক্তিদের কবর খুঁড়ে দিতেন বিনা পারিশ্রমিকে। তাদের খোঁড়া কবরের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন স্থানীয়রা।রোববার (১৯ এপ্রিল) রাতে তারা একসঙ্গে বসে চা পান করেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে একসঙ্গে ফজরের নামাজও আদায় করেন। কিন্তু সকালেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী।প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদে ভেঙে পড়েন আবুল হাশেম। কিছুক্ষণ শোকাহত থাকার পর নিজেই ছুটে যান কবরস্থানে— বন্ধুর শেষ দায়িত্ব পালন করতে। শুরু করেন কবর খোঁড়ার কাজ।কিন্তু কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করেই কবরের ভেতরেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ওপরে তোলা হলে দেখা যায়— তিনিও আর বেঁচে নেই।আবুল হাশেমের প্রতিবেশী মুমিন হোসেন পাটওয়ারী, মো. রাসেল হোসেন ও ইব্রাহিম খলিলসহ স্থানীয়রা জানান, জীবনের মতো মৃত্যুতেও দুই বন্ধু একসঙ্গে রয়ে গেলেন।আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও বাচ্চু চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে সময় কাটাতেন। কেউ মারা গেলে জান্নাতের আশায় দুজনেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। আজ সকালে বাচ্চু চাচা মারা গেলে বাবা কিছুক্ষণ কান্না করে নিজেই তার কবর খুঁড়তে যান। কিন্তু সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা তাদের জন্য সবার কাছে দোয়া চাই।অন্যদিকে বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। শেষ পর্যায়ে হঠাৎ করেই হাশেম কাকা কবরের ভেতরে লুটিয়ে পড়েন। পরে তাকে তুলে দেখি— তিনি আর নেই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা
মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা

বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে রীতিমতো বাড়ছে নানান অনিয়ম। এতে করে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল।সারেজমিনে Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (৫ জুলাই)

২য় ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কাবেলা ৩টা, টি স্পোর্টসনারী এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ-তুর্কমেনিস্তানসন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, ইউটিউব/পাইওয়ান প্লে স্পোর্টসএজবাস্টন টেস্ট–৪র্থ দিনইংল্যান্ড–ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব
বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব

রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক Read more

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত দশ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা Read more

হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন যেসব উপায়ে
হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন যেসব উপায়ে

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। শুধু তথ্য Read more

গণতন্ত্র নিয়ে মানুষের স্বপ্নের মূল কেন্দ্রে তারেক রহমান: মির্জা ফখরুল
গণতন্ত্র নিয়ে মানুষের স্বপ্নের মূল কেন্দ্রে তারেক রহমান:  মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে।  তিনি বলেন, মানুষ এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন