আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। তারই ধারাবাহিকতায় এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে মোট ৩০ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।সোমবার (২০ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ও পরীক্ষার্থীর সংখ্যার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।জেলা শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এসএসসি: ২১,৮০৭ জন (কেন্দ্র ৪৫টি), দাখিল: ৭,১৯১ জন (কেন্দ্র ১৯টি), ভোকেশনাল: ১,৭৫৮ জন (কেন্দ্র ১০টি) উপজেলা ভিত্তিক কেন্দ্র বিন্যাসজেলায় মোট ৭৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।উপজেলা গুলোর মধ্যে চাঁদপুর সদরে ৬টি, ফরিদগঞ্জে ৬টি, হাজীগঞ্জে ৯টি, শাহরাস্তিতে ৬টি, হাইমচরে ১টি, কচুয়ায় ৬টি, মতলব দক্ষিণে ৩টি এবং মতলব উত্তরে ৭টি। এছাড়া দাখিলের ১৯টি এবং ভোকেশনালের ১০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।এক নজরে ৮ উপজেলার পরীক্ষার্থী সংখ্যা উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর হিসাব অনুযায়ী, চাঁদপুর সদরে সর্বোচ্চ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
