চলন্ত বাসের চাপায় মো. ইমরান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ‍উপজেলার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা, মরহুম সেলিম সিকদারের ছেলে। তিনি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মোটরসাইকেলযোগে রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইমরানের বাড়ি ও আশপাশে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে ৮ জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত
রংপুরে ৮ জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত

রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আটজন রোগী শনাক্ত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর বিশেষজ্ঞরা।জেলা সিভিল সার্জন কার্যালয় Read more

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল Read more

পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর
পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

জনস্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম চালাতে রুরাল এমপাওয়ার প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI) এবং বাংলাদেশ Read more

চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান
চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আহমেদ আযম খান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘নেতাকর্মীরা কেউ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো প্রকার অপকর্ম করবেন Read more

আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন