কিশোরগঞ্জের ভৈরবে ভোজ্য তেল ক্রয় বিক্রিতে গড়মিল থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টায় ভৈরব বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এসময় ভৈরব শহর ফাঁড়ির এসআই বায়েজিদ উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোজ্য তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ও ভোজ্য তেল সংরক্ষণকারী ডিলারদের গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক দখল করে ভোজ্য তেল বিক্রি ও এক মাসের ভোজ্য তেল ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রারে গড়মিলসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স হাজী হিরা মিয়া স্টোরের মালিক শাহনুর হোসেনকে ১০ হাজার টাকা ও মেসার্স সুলতান স্টোরের মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। Read more

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল Read more

‘নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়’
‘নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। Read more

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন
ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে মানববন্ধন

নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার Read more

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও
১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও

স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল তুলে Read more

তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা
তারাগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও'র অভিযানে ভেঙে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক মেয়ের বাল্যবিবাহ এবং ওই কনের পিতাকে আর্থিক জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন